শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জয়নগর বাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের জয়নগর বাজারে বিদ্যুৎস্পর্শে হুমায়ুন আহমেদ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন আহমেদ জয়নগর গ্রামের ছাবু মিয়ার ছেলে ও চানপুর মাদরাসার নবম শ্রেণির ছাত্র। জানা যায়, গতকাল শনিবার দুপুরে হুমায়ুন জয়নগর বাজারে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। এ সময় অসতর্কতায় বৈদ্যুতিক তারে হাত দেয়। এতে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডা. দেবাশীষ দাশ তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার এসআই উৎসব কর্মকার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com