রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বানিয়াচং গ্যানিগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত ॥ ১৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০১৪
  • ৬৮১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পন্য, ফরমালিনযুক্ত শুটকী ও লাইসেন্সবিহীন ব্যবসা ও নোংরা পরিবেশে খাবার তৈরীর অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান এর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বিকালে ভ্রাম্যমান আদালত এর ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমান সদরের গ্যানিংগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার এসআই দেবজিৎ সিংহ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ ছাদিকুর রহমান, ভূমি অফিসের নাজির শফাকুজ্জামান চৌধুরী, মৎস্য অফিসের হাবিবুর রহমান। অভিযান পরিচালনার সময় নোংরা পরিবেশে খাবার তৈরীর দায়ে সুন্দরবন হোটেলকে ১ হাজার টাকা, তিন ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট ২ হাজার টাকা, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে মেঘনা বেকারীকে ৫ হাজার টাকা, ছালমা বেকারীকে ৫ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তানিয়া ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা জরিমান প্রদান করা হয়। এসময় কয়েকজন শুটকী ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে শুটকী পরীক্ষা করে মাত্রাতিরিক্ত ফরমালীন পাওয়া প্রায় ৪ মণ শুটকী ধ্বংস করা হয়। এদিকে অধিকাংশ ফল ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালত এর উপস্থিতি টের পেয়ে দ্রুত ফল সরিয়ে অন্যত্র ছিঁটকে পড়ে। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত এর ম্যাজিষ্ট্রেট এবিএম মশিউর রহমান, ফল ব্যবসায়ীদের ফরমালিন যুক্ত ফল বিক্রি না করতে অনুরোধ জানান। পরবর্তী অভিযানে কোন ফল ব্যবসায়ীর দোকানে ফরমালিন যুক্ত ফল পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com