মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সদর উপজেলার নোয়াবাদ গ্রামে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০১৪
  • ৭৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া নোয়াবাদ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় জাফর আলী (৪০), সমুজ মিয়া (৫২), রহমত আলী (৩২), আম্বিয়া খাতুন (৫০), হেলাল (৪৫), রাবিয়া বেগম (৩৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র জাফর আলীর সাথে একই গ্রামের মৃত জহুর উদ্দিনের পুত্র হেলাল উদ্দিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল শনিবার সকালে জাফর আলীর ঘাটলায় হাঁস যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে বিকালে সংঘর্ষ বাধলে উল্লেখিতরা আহত হয়। খবর পেয়ে সদর থানার এসআই মিন্টু দেবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com