বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দোকানে আগুন ক্ষতি ১৫ লক্ষাধিক টাকা

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০১৪
  • ৭০৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের কালি মন্দির এলাকায় মুক্তা স্টোরে গত শুক্রবার রাতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল ভষ্মিভূত হয়েছে। এতে ১৫লক্ষাধিক টাকা টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ওইদিন রাত ১১ টার দিকে কালি মন্দির এলাকার মুক্তা ষ্টোরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মূহুর্তের মধ্যে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মুক্তা ষ্টোরের মালিক বিজয় মজুমদার জানান, অগ্নিকান্ডে তার দোকানের চাল, ডাল, চিনি, ময়দা, আটা ও বিভিন্ন মসলা সহ প্রায় ১৫/২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com