শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ আইনজীবি সহকারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক বারিক আর নেই

  • আপডেট টাইম বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সহকারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারিক (৫০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের মোহনপুর এলাকার ভাড়াটিয়া বাসায় হঠাৎ বুকে ব্যথায় আক্রান্ত হন। পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান। ডাক্তারের ধারণা তিনি হৃদরোগে আক্রান্ত মারা গেছেন। খবর পেয়ে তার সহকর্মীরা তাকে এক নজর দেখার জন্য সদর হাসপাতালে ছুটে যান। তিনি বাহুবল উপজেলার মিরপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র। দীর্ঘদিন ধরে তিনি হবিগঞ্জ কোর্টে আইনজীবি সহকারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া তিনি আইনজীবি সহকারি সমিতির সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। গতকাল সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com