বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ কালীবাড়ীর নয়া কমিটি বিভূ সভাপতি বিজন সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০১৪
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এডঃ পূণ্যব্রত চৌধুরী বিভূকে সভাপতি ও এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজনকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জের ঐহিত্যবাহী শ্রী শ্রী কালীবাড়ীর ৫১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল দুপুরে কালীবাড়ী প্রাঙ্গনে এডঃ পূণ্যব্রত চৌধুরী বিভূর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজনের পরিচালনায় অনুষ্টিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে বিগত বছরের আয় ব্যায়ের অডিট রিপোর্ট পেশ করেন এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু। সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। বিস্তারিত আলোচনা শেষে অডিট রিপোর্ট ও সাধারণ সম্পাদকের রিপোর্ট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরী, এডঃ সুব্রত চৌধুরী, এডঃ রঞ্জিত কুমার দত্ত, শংকর পাল, অজিত কুমার পাল, ডাঃ অসিত রঞ্জন দাশ, ইঞ্জিনিয়ার ফণি ভূষণ দাশ, কাউন্সিলর দিলীপ দাশ, গৌতম কুমার দাশ, রঞ্জু চক্রবর্তী, অনুপ কুমার দেব মনা, নবকুমার চক্রবর্তী, এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, শংখ সুভ্র রায়, অলক দত্ত বাবু প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com