শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৬৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। আজ শনিবার (৬ নবেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর নেতৃত্বে সমবায়ীদের নিয়ে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক। বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা তাপস কান্তি বডুয়া, ইউ.সি.সি.এ লিঃ এর চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান শাহ, বিআরডিবি কর্মকর্তা আবুল ফয়সাল চৌধুরী, বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাংবাদিক মোহাম্মদ অলিদ মিয়া, মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ আইয়ূব খান, প্রচেষ্টা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সেক্রেটারি প্রদীপ কৌরি, মঙ্গলপুর সিআইজি এর সমবায়ী মোঃ আমিরুল ইসলাম, নিশান মাল্টিপারপাস এর সদস্য মাসুদুর রহমান মাসুদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com