সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরতলীর বহুলা থেকে ৩ মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা থেকে ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেক ৫০ পিস যৌন উত্তেজক ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা হল, ওই গ্রামের মৃত আলা উদ্দিন খানের পুত্র কয়সর মিয়া (৩০), মৃত ছাবু মিয়ার পুত্র আব্দাল মিয়া (৪০) ও বিরতিহীন বাসের হেলপার সাহাবুদ্দিন (৩৮)। গত রবিবার রাতে ডিবির ওসি আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ বহুলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পুলিশ জানায়, উল্লেখিতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এতোদিন তারা পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে। এ ঘটনায় ডিবির এসআই মাহমুদুল হাসান বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে গতকাল সোমবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com