বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের যুবক সহ ঢাকায় জঙ্গি সংগঠনের পাঁচ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের একজনসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতারকৃত পাঁচ জঙ্গি হচ্ছে, মো. মিঠুন রহমান (২৯), সাকিব আল হাসান (১৯), মোহাম্মদ আব্দুস শুকুর (২১), মোহাম্মদ জাবের (২৫) ও মোহাম্মদ ওমর ফারুক (১৯)। শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। অ্যান্টি টেরোরিজম ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এটিইউর একটি দল রাজধানীর শেরেবাংলা নগরে অভিযান চালিয়ে প্রথমে মিঠুনকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও পাঁচটি উগ্রবাদী বই জব্দ করা হয়। সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদে মিঠুনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার হজরতপুর এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেফতার করে এটিইউ। তার কাছ থেকেও একটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে। পরে মিঠুন ও সাকিবের দেওয়া তথ্যানুযায়ী বাকি তিনজনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে আব্দুস শুকুর হবিগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। জাবের চতুর্থ শ্রেণি পাস। ওমর ফারুক একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। এই তিনজনের মধ্যে আব্দুস শুকুর ও জাবের গত শুক্রবার উগ্রবাদ সংক্রান্ত পরিকল্পনা করতে হবিগঞ্জ ও লীপুর থেকে ঢাকায় আসে। এটিইউর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতরা অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com