শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হবিগঞ্জ সদর উপজেলার ৮ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার মাঝি ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪৮৫ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজিব ॥ হবিগঞ্জ সদরের ৮ ইউনিয়ন আওয়ামী লীগ নৌকার মাঝি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর, বাছাই ৪ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।
হবিগঞ্জ সদর উপজেলার নৌকার মাঝি যাদের মনোনীত করা হয়েছে তারা হলেন- লোকড়া ইউনিয়নে লোকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমদ আলী, রিচি ইউনিয়নে জেলা আওয়ামীলীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম, তেঘরিয়া ইউনিয়নে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ মোতালিব, পইল ইউনিয়নে পইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ সাহেব আলী, গোপায়া ইউনিয়নে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, রাজিউড়া ইউনিয়নে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলাল, নিজামপুর ইউনিয়নে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ আঃ আউয়াল তালুকদার, লস্করপুর ইউনিয়নে লস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান হিরু।
হবিগঞ্জ সদর উপজেলার ৮ ইউনিয়নে বেশ কয়েকজন আওয়ামীলীগ বর্তমান চেয়ারম্যান রয়েছেন যারা আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন চাইলেও তাদের মনোনয়ন দেয়া হয়নি। এদের মধ্যে কেউ কেউ রয়েছেন যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com