বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৫৭০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় র‌্যাব অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৩ বোতল বিয়ারসহ মোঃ জাহিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রোববার (২৪ অক্টোবর) ভোর ৬ টার সময় র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প অভিযান চালিয়ে উপজেলার আন্দিউড়া থেকে জাহিদুল নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহিদুল কুমিল্লা জেলার লালমাই উপজেলার জয়শ্রী মুন্সিবাড়ির জোবায়ের আহমেদ এর ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে বিপুল পরিমাণ মাদক সহ জাহিদুরকে গ্রেফতার করে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতার আসামিকে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১৯ (গ)/২৪(ক)/৩৮/৪১ ধারামূলে হস্তান্তর প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে র‌্যাব।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com