সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মাদ্রাসার ছাত্র গুরুতর আহত

  • আপডেট টাইম শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪৫৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে দুর্বৃত্তদের চুরির আঘাতে সফিকুল ইসলাম ইসান (১৬) নামের এক মাদ্রাসার ছাত্র গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় মাদ্রাসার ছাত্রের বাড়ির পাশে এই ঘটনাটি। আহত সফিকুল ইসলাম ইসান কুর্শি গ্রামের খলিলুর রহমানের পুত্র। স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, ডিম আনার জন্য দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার ১০ মিনিট পর হঠাৎ রক্ত মাখা শরীরে চিৎকার দিয়ে মাটিতে লুটে পড়ে যায় ইসান। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষনিক ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই লুৎফুর রহমান, ডি এস বির এস আই বদরুল হাসান, এ.এস আই জামাল আহমেদসহ একদল পুলিশ। গুরুতর আহত সফিকুল ইসলাম ইসানের মা বলেন, বাড়ি থেকে যাওয়ার ১০ মিনিট পরে আমার ছেলে বাড়ি এসে বলে মা আমাকে বাচাও। তিনি আরো বলেন আমার ছেলে প্রতিদিন সন্ধ্যার সময় মোবাইল চার্জে দিতে যায় তার খালার বাড়িতে। এই ঘটনা যে বা যারা ঘটিয়েছে প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত তাদেরকে শাস্তি দেওয়া হউক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com