মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান মুকুল ৪ মাস পর কারামুক্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫৯১ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ ৪ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। গতকাল বিকেলে হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তিলাভের পর চেয়ারম্যান মুকুলকে সংবর্ধনা জানান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী ও সহ-সভাপতি এডভোকেট আবুল ফজলসহ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকশতাধীক গাড়ী ও মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে কারামুক্ত নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে হবিগঞ্জ শহর থেকে নবীগঞ্জ শহরের উপর দিয়ে নিজ এলাকা ফুলতলী বাজারে নিয়ে যান আওয়ামিলীগের নেতাকর্মীরা। রাতে শতাধীক গড়ীর শুভাযাত্রাটি ফুলতলী বাজারে গিয়ে পৌঁছলে স্থানীয় কয়েকশতাধিক জনতা এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দেয়।
উল্লেখ্য, স্থানীয় কুচক্রীমহলের একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় প্রায় ৪ মাস কারাগারভোগ করেন গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com