বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে হার্ডল্যান্ড সিরামিক্স কোম্পানীতে অগ্নিকান্ড ॥ ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার জগদীশপুরে অবস্থিত বি এইচ এল গ্রুপের অঙ্গ প্রতিস্টান বাংলাদেশ হার্ডল্যান্ড সিরামিক্স কোম্পানী লিমিটেডে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২ অক্টোবর শনিবার ভোর রাত ৩টার দিকে কোম্পানীর ইংজেক্ট প্রিন্ট সেকশনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় কোম্পানীর মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যাবস্থাপক সালমান আল রিজভী শনিবার মাধবপুর থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেন। সাধারণ ডায়রী ও কোম্পানী সূত্রে জানা যায়, রাতে কোম্পানীর উৎপাদন চলা অবস্থায় ভোর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ইংজেক্ট প্রিন্ট মেশিন সহ ২টি ৫ টনের এসি পূড়ে যায়। প্রায় দেড়ঘন্টা পর রাত সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com