বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩১৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বানিয়াচংয়ে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বানিয়াচং থানা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ স্বপন কুমার দাস, বিপূল ভূষন রায়, পূজা উদযাপন পরিষদ বানিয়াচং শাখার সভাপতি বাদল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মাদব চন্দ্র দেব, বানিয়াচং প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মখলিছ মিয়া, সাংবাদিক শিব্বির আহমেদ আরজু, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি কৃষ্ণ দেব, দেবাশীষ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন কমিটির সভাপতি,সম্পাদক প্রমুখ। এ বছর বানিয়াচং উপজেলায় ১শ ২২টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। সভায় জানানো হয় দূর্গাপূজাকে সামনে রেখে আইন শৃংখলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে বানিয়াচং পুলিশ প্রশাসন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com