বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরতলীর মাছুলিয়া থেকে পাচারকালে ৩৩ বস্তা সরকারী চাল জব্দ ॥ আটক ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮১ বা পড়া হয়েছে

মোঃ কাউছার আহমেদ ॥ সরকারি খাদ্যবান্ধব কর্মসুচি ভিজিডি’র চাল পাচারকালে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। গতকাল বুধবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ের মাছুলিয়া পূর্বপাড় থেকে পাচারকারীকে আটক ও চালগুলো জব্দ করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও র‌্যাব-৯ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি কামরুজ্জামানা জানান, সকাল থেকে তেঘরিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বার ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচি ভিজিডি’র চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় কিছু চাল পাচার করে দেয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও র‌্যাব। এ সময় হাতেনাতে এক পাচারকারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৩ বস্তা সরকারি চাল। আটককৃত আব্দুর রহমান (৩২) হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com