মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ পৌরসভায় টিএলসিসি’র সভা ও প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র ত্রৈমাসিক সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ওই ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন নগর সমন্বয় কামিটির সদস্যবৃন্দ। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, পৌরসভাকে এগিয়ে নিতে নানা উন্নয়ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সাথে সাথে নাগরিক সেবা নিশ্চিতকরনে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। সভায় কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান। ত্রৈমাসিক সভা শেষে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে এবং দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com