মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের যশেরআব্দায় চলাচলের রাস্তা না থাকায় জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন

  • আপডেট টাইম সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দায় রাস্তা না থাকায় চলাচলের জন্য সরকারি সম্পত্তি বন্দোবস্ত পাওয়ার জন্য জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন হোসেন আহমেদ নামের এক ব্যক্তি। গত ৯ সেপ্টেম্বর তিনি এ আবেদন করেন। এতে উল্লেখ করা হয় হবিগঞ্জ শহরের ২নং ওয়ার্ড যশেরআব্দায় বসবাস করেন হোসেন মিয়া। কিন্তু তার বাসা থেকে চলাচলের জন্য বিকল্প কোনো রাস্তা নেই। তাকে চলতে গেলে সরকারি সম্পত্তির ওপর দিয়ে চলাচল করতে হয়। বর্তমানে সরকারি ওই সম্পত্তির মধ্যে মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নেওয়ায় তার চলাচলের পথে বিঘœ হওয়ার শংকা দেখা দিয়েছে। ইতোপুর্বে ২০১৮ সালে উক্ত রাস্তার জন্য সরকারি ভূমি বন্দোবস্ত পাওয়ার আবেদন করেছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বরাবরে। তৎকালীন জেলা প্রশাসক মানবিক কারণে চলাচলের জন্য তাকে রাস্তা প্রদানে সরকারি ভূমি বন্দোবস্ত প্রদান করলে হবিগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) কে প্রতিবেদন দেন। কিন্তু মামলা থাকার কারণে সহকারি কমিশনার ভূমি বন্দোবস্ত দিতে অপারগতা প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে তিনি নিরূপায় হয়ে আবারও জেলা প্রশাসক বরাবরে বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com