বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে জামাই শ^শুরের দ্বন্দ্ব ॥ সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামাই বনাম শ^শুরের দন্দ্বের জের ধরে দু’দল লোকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অন্তত ৩৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের বাসিন্দা মাহতাবুর রহমান এবং তার জামাতা গ্রীস প্রবাসী মোতাক্কির মিয়া ওরফে মহসিনের মধ্যে দীর্ঘদিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সব সময়ই মোতাক্কির মিয়ার চাচাতো ভাই পর্তুগাল প্রবাসী জুয়েল মিয়া তার তালই মাহতাবুর রহমানের পক্ষে অবস্থান নেয়। এ নিয়ে তাদের বিরোধ আরও চরম আকার ধারণ করে। শুক্রবার রাতে মাহতাবুর রহমান থানায় অভিযোগ করেন তার মেয়েকে জামাতা আটকে রেখে নির্যাতন করছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পায়নি। এ অবস্থায় শনিবার জামাতা ও শ^শুরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ অন্তত ৩৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মোতাক্কির ওরফে মহসিন, মাহতাবুর রহমান, রোকন মিয়া, জুয়েল, মুবাশি^র, টিটু মিয়া, জনি মিয়া, কিরন মিয়া, সামিউল, মুছা মিয়া, রেজ্জাক, শিমুল বেগম, ফাতেমা বেগম, এবাদুর, লতিবুরকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। টেটাবিদ্ধ অবস্থায় তন্ময় হাসান ও মহসিনসহ বেশ কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, জামাই ও শ^শুরের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। শুক্রবার রাতে শ^শুর অভিযোগ করেন তার মেয়েকে আটকে রেখে জামাই নির্যাতন করছে। কিš’ আমি ঘটনা¯’লে গিয়ে সত্যতা পাইনি। উল্টো মেয়ে বলছে সে জামাইকে ছেড়ে যাবেনা। অভিযোগ মিথ্যা। তাদের বিরোধের জের ধরেই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরি¯ি’তি শান্ত আছে।
শিবপাশা ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, জামাই এবং শ^শুর তারা একই গোষ্ঠীর। তারা উভয়পক্ষের লোকজন বিদেশে অবস্থান করে। জামাই নিজেও গ্রীসে থাকে। গ্রামের কোন বিষয়ে শ^শুর এক পক্ষে থাকলে জামাই অন্য পক্ষে থাকে। নির্বাচনেও তারা একে অপরের বিরুদ্ধে থাকে। এ নিয়েই মূলত তাদের বিরোধ চরম আকার ধারণ করেছে। তাদের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরেই সংঘর্ষ হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com