মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালত ॥ কাপড়ের দোকান ও হোটেল রেস্টুরেন্টকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪
  • ৫৭৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের কাপড়ের দোকার ও হোটেল রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বুধবার বিকালে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আল মজিদ ও জেসমিন সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার হোটেল আল মদিনাকে ৫ হাজার টাকা, আল সোহাগ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার, রহমানিয়া ক্লথ স্টোরকে ১ হাজার, বস্ত্রমেলাকে ১ হাজার, সৃষ্টি স্টোর ১ হাজার, পুরানবাজার প্রাইম খাবার দোকানে ২ হাজার টাকা, শাহজালাল ক্লথ স্টোরের ডিসি অফিসের লাইসেন্স না থাকায় ও খাবারে গুনগত মান না থাকায় ওইসব প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এদিকে হোটেল আল সোহাগে ভ্রাম্যমান আদালতের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক মহিবুর রহমানকে হোটেল মালিক আব্দুল বাশিদসহ হোটেলের লোকজনরা নাজেহাল করে। খবর পেয়ে সাংবাদিকবৃন্দ ক্ষিপ্ত হয়ে উঠলে হোটেল মালিক আব্দুল বাশিদ সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে গিয়ে সকল সাংবাদিকবৃন্দের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com