বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পইলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামে জমি সহ বিভিন্ন ঘটনা নিয়ে বিরোধের জের ধরে ভাইদের হামলায় আহত আনসার সদস্য সনজব আলী (৪৫) মারা গেছেন। তিনি ওই গ্রামের দালান হাঁটি মহল্লার সিরাজ আলীর পুত্র। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আরো ৩ জন পুলিশের নজরদারীতে রয়েছে।
আনসার সদস্য সনজব আলীর সাথে তার ভাই তৈয়ব আলী, আনজব আলী ও অপর ভাইয়ের জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের গত মঙ্গলবার সন্ধ্যায় বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মাঝে মারামারির ঘটনা ঘটে। এতে আহত সনজব আলী ও তৈয়ব আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ উভয় পক্ষের ৪ জনকে আটক করে।
রাতে সনজব আলী হাসপাতালে না থেকে তার এক আত্মীয়ের বাসায় চলে যান। সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সাথে সাথে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী হাসপাতালে ছুটে আসেন। পরে এসআই সাইদুর রহমান লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেন। সন্ধ্যায় তার লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। তিনি বলেন, অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com