বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পৃথক স্থানে ২ শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৃথক স্থানে পানিতে ডুবে এক প্রতিবন্ধী শিশুসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হারিয়া ও মিরনগর গ্রামে মৃত্যুর এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১২ টায় উপজেলার হারিয়া গ্রামের মোঃ ফয়সাল মিয়ার প্রতিবন্ধী শিশু পুত্র হাসান মিয়া (৮) বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। অপরদিকে একই উপজেলার মীরনগর গ্রামের ইউনুস মিয়ার শিশুকন্যা মরিয়ম বেগম (২) দুপুর একটার সময় বাড়ির পাশের ডুবার পানিতে ডুবে মারা যায়। পরে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান ঘটনাস্থলে অফিসারসহ পুলিশ পাঠানো হয়েছে মিরনগর গ্রামের ইউনুস মিয়ার শিশুকন্যা মরিয়ম বেগমের লাশের সুরতহাল রিপোর্ট সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com