বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে বাংলাদেশ ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪
  • ৫১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৪ মে বিকাল ৩ ঘটিকায় বানিয়াচঙ্গ ৩ নং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ছাত্র জমিয়ত বানিয়াচঙ্গ উপজেলা শাখার উদ্যোগে এক প্রশিক্ষণ সভার আয়োজন করা হয়। উপজেলা ছাত্র-জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ তাওহীদুল ইসলামের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন, জমিয়তে উলামা ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্জ ফরিদ উল্বাা, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার খান, সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুল জলির ইউছুফী, শেখ মাওলানা ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ মুজিবুর রহমান, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আবুল কাশেম, উপজেলা যুব-জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আমির আহমদ, ছাত্র-জমিয়ত হবিগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, প্রচার সম্পাদক মাওলানা ওয়াছিক বিল্লাহ, উপজেলা ছাত্র-জমিয়ত সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুফতী আমজাদ হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা জাহেদ হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজ শিব্বির আহমদ, মাওলানা তুফাজ্জুল হোসেন, হাফিজ রফিকুল ইসলাম খেলু, মাওলানা আলামিন, মোঃ মিলাদ আহমদ প্রমূখ। বক্তাগণ বলেন, ছাত্র-জমিয়তের ইতিহাস ঐতিহ্য ও অবদান অতুলনীয়। তাই ঐতিহ্যকে ধরে রাখার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। প্রশিক্ষণ লাভের মাধ্যমে নিজেকে দক্ষ ও যোগ্য করে তুলতে আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com