বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পৌনে দুই কোটি টাকায় নির্মিত করাব ইউনিয়ন পরিষদের ভবন উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার পাঁচ নম্বর করাব ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। ১ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। গতকাল রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করে পরে সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন এমপি আবু জাহির। কাজটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুছের সভাপতিত্বে ও করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল হাই কামালের পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুশফিউল আলম আজাদ।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা ও অ্যাডভোকেট মাহফুজ মিয়া ও অ্যাডভোকেট খোকন গোপ সৌরভ প্রমুখ। সুধী সমাবেশে প্রায় দুই হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এমপি আবু জাহির করাব ইউনিয়নসহ লাখাই উপজেলায় বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে সকলকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এ সময় উপস্থিত সকলেই দুই হাত তুলে এমপি আবু জাহির এর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com