বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের রতœা নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

  • আপডেট টাইম সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার রত্মা নদীতে মাছ ধরতে গিয়ে মোশাররফ হোসেন (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার নয় ঘন্টায়ও যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান- নিখোঁজ যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ মোশাররফ হোসেন উপজেলার সুবিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আব্দুর রহমান চৌধুরীর ছেলে। এর আগে রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার সকাল ৯টার দিকে উপজেলার রত্মা নদীতে নৌকাযোগে মাছ ধরতে যান মোশাররফ হোসেন। এ সময় নৌকা থেকে অসাবধানতাবশত পড়ে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com