বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান পাইপ ও ড্রেজার মেশিন ধ্বংস

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুড়া নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। বুধবার ১৫ সেপ্টেম্বর সকালে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিগণ পালিয়ে যায়। পরবর্তীকালে আবারো ঘটনাস্থল সমূহে অভিযান চালিয়ে ২টি ড্রেজার মেশিন ও প্রায় দেড় কি.মি. সুদীর্ঘ ড্রেজার পাইপসহ বালু উত্তোলনের আনুষঙ্গিক যন্ত্রাংশ পাওয়া যায়। আটককৃত ড্রেজার পাইপসহ বালু উত্তোলনের আনুষঙ্গিক যন্ত্রাংশ উপস্থিত লোকজনের সামনে বিনষ্ট করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ বিনষ্ট করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এঅভিযান পরিচালনা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com