বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাকারিয়া চৌধুরী ‘বাংলা টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত

  • আপডেট টাইম বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘বাংলা টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকারিয়া চৌধুরী। গত (১২ সেপ্টেস্বর) রোববার বাংলা টিভি কর্তৃপক্ষ তাকে নিয়োগ প্রদান করেন। এ সময় সাংবাদিক জাকারিয়া চৌধুরীর হাতে পরিচয়পত্রসহ যাবতীয় কাগজপত্র তুলে দেয়া হয়। জাকারিয়া চৌধুরী জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ, অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশ ও সিলেট ভিউ’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও হবিগঞ্জ থেকে প্রকাশিত হবিগঞ্জের শীর্ষ স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নতুন কর্মস্থল বাংলা টিভিসহ সাংবাদিকতা পেশায় সকলের সহযোগিতা কামনা করছেন। জাকারিয়া চৌধুরী ২০১০ সালে দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com