বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গাঁজা পাচারকালে পুলিশ সদস্যসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাঁজা পাচারকালে এক পুলিশ সদস্য সহ ২ জন কে গ্রেফতার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকেলে গ্রেফতারকৃতদের হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরন করেন। এ ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- মাধবপুর থানার পুলিশ কনস্টবল মনির হোসেন (কং নং ১৩১১, বিপি নং ৯৯১৮২০৬৫১৯)
ও উপজেলার উত্তর বেজুড়া গ্রামের রঙ্গু মিয়ার ছেলে শাকিল মিয়া (২৮)। এ ঘটনায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস.আই) রতন লাল দেব বাদী হয়ে মঙ্গলবারে থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মাধবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সীমান্তবর্তী মনতলা এলাকা থেকে একটি মোটরসাইকেল যোগে মনির হোসেন তার বন্ধু শাকিল কে নিয়ে মাধবপুরের দিকে আসছিল। এ সময় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক রতন লাল দেবের নেতেৃত্বে টহল দ্বায়িত্বে থাকা একদল পুলিশ উল্লেখিত এলাকায় তাদের গতিরোধ করে তল্লাশী চালিয়ে তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে। পরে পুলিশ কনস্টবল মনির হোসেন ও শাকিলকে গাঁজাসহ মাধবপুর থানায় সোর্পদ করে। এ ঘটনায় এস আই রতন লাল দেব বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। পুলিশ কনস্টবল মনির হোসেন ও শাকিল মিয়াকে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে পুলিশ কনস্টবলসহ শাকিলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মাহমুদুল হাসানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com