সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে নিখোঁজের ২ ঘন্টা পর গৃহকর্মীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৯৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নিখোঁজ সংবাদ প্রচার করার ২ ঘন্টা পর টিনের চালের উপর থেকে এখলাছ মিয়া (৫৫) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় বাহুবল বাজারস্থ তালুকদার টাওয়ারের পার্শ্ববর্তী টিনসেট ঘরের চাল থেকে ঐ মরদেহটি উদ্ধার করা হয়। এখলাছ মিয়া উপজেলার সদর ইউনিয়নের পনারআব্দা গ্রামের আব্দুল খালেকের পুত্র। তিনি তালুকদার টাওয়ারের মালিক আব্দুল হাই তালুকদারের বাসায় দীর্ঘ ৩০ বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, পানির টেংক পরিষ্কার করতে উঠে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এখলাছ মিয়ার মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদর সহ আশপাশের এলাকায় এখলাছ মিয়ার নিখোঁজ হওয়ার খবরটি মাইকযোগে প্রচার করা হয়। প্রচার মাইকে কোন হৃদয়বান বক্তি এখলাছ মিয়ার সন্ধান ফেলে তালুকদার টাওয়ারের মালিকের সাথে যোগাযোগ করারও অনুরোধ করা হয়। এতেও তার সন্ধান না পেয়ে আশপাশের এলাকার অলি-গলি ও শেষে ঘরের টিনের উপরে উঠে খোজতে গিয়ে তার মরদেহটি পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপ¯ি’ত হয়ে মরদেহ উদ্ধার করে। তালুকদার টাওয়ারের মালিক আব্দুল হাই তালুকদার বলেন, এখলাছ মিয়া দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে আমাদের বাসায় গৃহকর্মীর কাজ করছে। সে দীর্ঘ জীবন ধরে আমাদের বাসায় থাকায় পরিবারের সদস্যের মতোই দেখতাম তাকে। সেও আমাদের কাজকর্মগুলো নিজের মনে করেই করত। ঘটনা দিন শুক্রবার জম্মার নামাজের পর থেকে নিখোঁজ ছিল। পরে সারাদিন খোঁজাখুজি শেষে রাতে নিখোঁজ এখলাছ মিয়ার সন্ধান চেয়ে মাইকিং করা হয়। শেষে রাত সাড়ে ১১টায় টিনসেট ঘরের চালে এখলাছ মিয়ার লাশ পাওয়া যায়। তিনি ধারণা করছেন এখলাছ মিয়া নিজ তাগিদেই ঘরের টিনের উপরে থাকা পানির টেংক পরিষ্কার করতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর কবীর জানান, মরদেহের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। সেখানে টিনসেট ঘরের উপরে উঠতে চাইলে বিদ্যুতের সর্ট অনুভব হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাশ উদ্ধার করা হয়। এ থেকে বুঝা যায় মারা যাওয়া ব্যক্তিটি প্রয়োজনের তাগিদে ঘরের চালে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com