শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় চালক নিহত

  • আপডেট টাইম রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪১৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর নামক স্থানে ট্রাকের সাথে ট্রাকের সংঘর্ষে ফারুক মিয়া (৩৭) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফারুক মিয়া ঝিনাইদহের কোটচাঁদপুর থানার জগাইর গ্রামের রেনু মিয়ার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকের হেলপার ইমরান মিয়াকে (২২) ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় বিকল হয়ে পড়ে। কিছুক্ষণ পর পিছন থেকে আসা আরেকটি ট্রাক বিকল ট্রাকের পিছনে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com