বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে রুবেল হত্যা মামলার আসামি গ্রেপ্তার ॥ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৯৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে রুবেল হত্যা মামলার পলাতক আসামি মোঃ এমদাদুল চৌধুরীকে (২৫) গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। সে উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের মৃত মস্তু চৌধুরী’র পুত্র।
গতকাল রোববার (২২ আগস্ট) রাত ১০টায় বানিয়াচং থানাধীন বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফেনী সদর মডেল থানা পুলিশের সহায়তায় রেল গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামি রুবেল হত্যা মামলায় জড়িত মর্মে স্বীকার করে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়া ইতিপূর্বে অত্র মামলার প্রধান আসামি গেদু মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সে ওই মামলার ঘটনার জড়িত মর্মে স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধী যারা তারা কোন অবস্থাতেই রেহাই পাবে না। প্রতিদিনই এসব অপরাধীকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com