সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শায়েস্তাগঞ্জে এমপি আবু জাহির ॥ বঙ্গবন্ধু ছিলেন দক্ষ রাষ্ট্রনায়ক ও বাঙালি জাতির স্বপ্নের ঠিকানা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দক্ষ রাষ্ট্রনায়ক ও বাঙালি জাতির স্বপ্নের ঠিকানা। বিশে^ নেতৃত্বের অনন্য নজির সৃষ্টি করেছিলেন তিনি। স্বাধীনতা বিরোধীরা তাঁকে সপরিবারে হত্যার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে দিতে চেয়েছিল। সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, অর্থের চেক ও গোখাধ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন। তিনি আরও বলেনÑ বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখেছেন। এরপর স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। আমাদেরকে এনে দিয়েছেন লাল-সবুজের পতাকা, নিজস্ব ভূখন্ড। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির পরাধীনতার শেকলমুক্তির মহানায়ক। অনুষ্ঠানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ১৮২ জন মানুষের মাঝে ঢেউটিন, সহায়তার চেক ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫১ জনকে জনপ্রতি দুই বান করে ঢেউটিন, ৬ হাজার টাকার চেক ও ১৩১ জনকে গোখাদ্য প্রদান করা হয়। শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের এডভোকেট আবু জাহির অডিটরিয়ামে আলোচনা ও বিতরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুর হাছান চৌধুরী শাহীন, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খান, প্রাণিসম্পদ কর্মকর্তা রমাপদ দে, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসঞ্জিত চন্দ্র দেব, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান রাসেল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বিলাল, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সুমন, কলেজ ছাত্রলীগ সভাপতি জয়নাল সরদার প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com