বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী চুনারুঘাটের আশিকুর গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৫৪ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা নিয়ে দীর্ঘ ১৯ বছর পলাতক থাকার পর অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হলেন চুনারুঘাটের মো. আশিকুর রহমান (৪৫)। গত বুধবার দিবাগত মধ্যরাতে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে চট্টগ্রামের সীতাকু- উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আশিকুর চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। র‌্যাব জানায়, ২০০২ সালে নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত আশিকুর রহমানকে যাবজ্জীবন কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদ- দেন। এর পর তিনি পালিয়ে যান। দীর্ঘ ১৯ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। বিষয়টি নজরে আসলে মাঠে নামে র‌্যাব-৯ এবং অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আশিকুর রহমানকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া অফিসার মেজর মহফুজুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com