বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে তিন ভুয়া ডিবি পুলিশ আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার মনতলা রেলক্রসিং থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, শরীয়তপুর জেলার ফালং থানার পূর্ব পাশাবু গ্রামের মৃত আব্দুল সামাদ মাষ্টারের ছেলে বরখাস্তকৃত পুলিশ সদস্য মোঃ জহির মিয়া (৪৫), চাঁদপুর জেলার মদনা গ্রামের মৃত মিনাগাজীর ছেলে মিন্টু মিয়া (৪০), মাদারীপুর জেলার কালকিনি থানার রামাজুল গ্রামের মৃত জয়নাল মৃধার ছেলে মোঃ মিজান (২৬)। গতকাল দুপুরে মনতলা রেল ক্রসিংয়ে ট্রেন পারাপারের সময় মনতলা ফাঁড়ি পুলিশ তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২ হাজার ৬শ নগদ টাকা, একটি ওয়াকিটকি সেট, ২ সেট পুলিশের পোশাক, ১টি প্রাইভেটকার (ঢাকামেট্রো গ-২১-১৩৫৩) ও একটি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিজয়নগর উপজেলার রামপুর গ্রামের কাজী রফিকের ছেলে কাজী রাসেল আহমেদ দুপুরে মাধবপুর পুবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে কাজী রাসেল আহমেদকে লোকাল বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে মনতলা রেলক্রসিংয়ে বেরিকেড দিয়ে তাদের আটক করা হয়। এ চক্রের আটক বরখাস্ত জহির মিয়া নামে একজন পুলিশ সদস্য রয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের থেকে টাকা ছিনতাইয়ে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। ওসি আব্দুর রাজ্জাক জানান, পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com