স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসের শুরুতে হবিগঞ্জ প্রশাসক ইশরাত জাহান টাউনহল রোডস্থ হবিগঞ্জ আওয়ামী লীগ অফিসের সামনে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীসহ জেলার দপ্তর প্রধানগণ, জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনীতিবিদ সহ সুধীজন। পরে জেলা প্রশাসক ইশরাত জাহান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৫ আগস্ট নিহত সকল শহিদের মাগফেরাত কামনা করেন। জেলা প্রশাসক বিয়াম ল্যাবরেটরি স্কুলে
নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল এর উদ্বোধন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ প্রমুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্মের উপর জেলা প্রমাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল আলোচনায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া। এছাড়াও আলোচনা সভায় সংযুক্ত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র জনাব আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, জেলার দপ্তরপ্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন পেশা ও সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুব ঋণ প্রদান ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম। উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৬৩ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবর্গ। এবং যুব উন্নয়ন অধিদপ্তর ৩০ জন যুবককে ১৬ লাখ ৮০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষেহবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় ২শ জন অস্বচ্ছ ব্যক্তিকে মানবিক সহায়তা প্রদান করা হয়। স্থানীয় শিরিষতলায় আয়োজিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ ১৫ আগস্ট নিহত সকল শহিদদের জন্য মাগফিরাত ও দেশের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দোয়া করা হয়।