বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাতছড়ি উদ্যান থেকে আবারো অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আবারো চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। উদ্যানের একটি ব্র্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি এক নলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার ১৩ আগস্ট রাত ৮টায় এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিজিবির ৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরী। সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ আগস্ট থেকে গোপন অভিযানে নামে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অব¯’ায় একটি বড় কার্টুন থেকে ৯টি এক নলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে। লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরী বলেন, সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আমাদের অভিযান চলে। বর্তমানে অভিযান বন্ধ রয়েছে। তবে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান এবং প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছিল র‌্যাব।
এরপর একই বছরের ১৬ অক্টোবর থেকে চতুর্থ দফার প্রথম পর্যায়ে উদ্যানের গহিন অরণ্যে মাটি খুঁড়ে ৩টি মেশিনগান, ৪টি ব্যারেল, ৮টি ম্যাগজিন, ২৫০ গুলির ধারণ মতা সম্পন্ন ৮টি বেল্ট ও উচ্চ মতা সম্পন্ন রেডিও উদ্ধার করা হয়।
পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক ছয়টি মামলা করা হয়। পরবর্তীতে বিজিবিও একাধিক দফায় সাতছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।॥

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com