বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৩ আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার কর্মহীন, অসহায় এবং ঋষি ও কুড়িদের মাঝে বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর পক্ষ থেকে খাদা সামগ্রী বিতরণ করা হয়। হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শচীন্দ্র কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমুখ। বক্তারা বলেন এভাবে সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে অসহায় ও কর্মহীন মানুষেরা দু’বেলা খেয়ে বাঁচতে পারবে। লকডাউনের শুরু থেকে গরিব মানুষেরা পড়েছেন চরম বিপাকে আর কিছু মানুষ হারিয়েছেন তাদের কাজের জায়গাটুকু। এতে খেয়ে না খেয়ে চলছে তাদের দিন। এমন দুর্দিনে বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর এই উদ্যোগে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই কার্যক্রমের মাধ্যমে পৌরসভার কর্মহীন, অসহায় এবং ঋষি ও কুড়িদের ৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com