বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বাহুবলে এক মিনিটে দুই ডোজ টিকা পেলেন চা শ্রমিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ১ মিনিটের ব্যবধানে করোনা ভাইরাসের দুই ডোজ টিকা পেয়েছেন রবি কালিন্দী নামের এক চা শ্রমিক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে সোমবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রবি কালিন্দী (৫৪) উপজেলার পুটিজুরী ইউনিয়নের অন্তর্গত বৃন্দাবন চা বাগানের বাসিন্দা। দুই ডোজ টিকা গ্রহণকারী ওই চা শ্রমিক বর্তমানে স্বাস্থ্য বিভাগের পর্যবেণে আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। টিকা গ্রহীতা রবি কালিন্দী জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে যান উপজেলার তিনি। তার নামীয় টিকার রেজিস্ট্রেশন ফরমটি অনলাইনে যাচাই করার পর টিকাদানকর্মীদের সামনের চেয়ারে বসতে বলা হয়। প্রথমে তার বাম হাতে একটি টিকা দেয়া হয়। টিকা নেয়ার পরও ওই চা শ্রমিক চেয়ারটিতে বসে ছিলেন। এ সময় ওই টিকাদানকর্মী বিপরীত দিকে ঘুরে টিকা ভর্তি আরেকটি সিরিঞ্জ হাতে নেন এবং চেয়ারে বসে থাকা চা শ্রমিককে সার্ট খুলে হাত বের করতে বলেন। সাথে সাথে ওই চা শ্রমিক ডান হাতের বাহু উন্মুক্ত করে দেয়ার সাথে সাথে ওই টিকাদান কর্মী আরেক ডোজ টিকা প্রদান করেন। লাইনে দাঁড়ানো অন্যান্য লোকজন বিষয়টি টিকাদান কাজে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের অবগত করলে সাথে সাথে ওই চা শ্রমিককে পর্যবেক্ষণে নেয়া হয়।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল। ভিড় সামাল দিতে গলদঘর্ম টিকাদাতা স্বাস্থ্যকর্মী ও টিকা গ্রহিতার ভুল বুঝাবুঝি এবং অসাবধানতার কারণে ১ মিনিটে দুই ডোজ টিকাদানের ঘটনা ঘটেছে। বিষয়টি জানার সাথে সাথে টিকা গ্রহীতা ওই ব্যক্তিকে পর্যবেক্ষেণ নেয়া হয়েছে। কয়েক ঘন্টা পর্যবেক্ষণের পর তার শারীরিক কোন সমস্যা দেখা না দিলে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর নেয়া হবে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com