বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে কৌশলে আরব আমিরাতে মাদক পাচারকারী রিপন গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের রায়ঘর গ্রামের বশির মিয়ার পুত্র রিপন নামের এক যুবককে বিদেশে মাদক পাচারের চেষ্টার অভিযোগে জনতা আটক করে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। গতকাল বুধবার দুপুরে একই ইউনিয়নের বহরমপুর গ্রামের মৃত এলাইচ মিয়ার পুত্র দুবাই প্রবাসী নজরুল ইসলাম আরব আমিরাতে দুবাই যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময়ে একই এলাকার রায়ঘর গ্রামের ইউপি সদস্য ছাদিক মিয়ার ভাই রিপন পরিচয়ের সুবাদে নজরুলের কাছে প্রতারনা করে কালিজিরা জাতীয় চাল ও শুটকির প্যাকেটের কথা বলে প্রায় আড়াইশ গ্রাম নিষিদ্ধ ঘোষিত ভারতীয় গাজাঁর প্যাকেট দুবাই প্রবাসীর হাতে তুলে দেয়। এ সময় নজরুলের সন্দেহ হলে তাৎক্ষনিক প্যাকেটটি খুলে দেখেন কিছু চাল ও উল্লেখিত পরিমান গাঁজা ওই প্যাকেটে রয়েছে। তাৎক্ষনিক তার পিছু নিয়ে গ্রামের লোকজনের সহায়তায় মাদক পাচারকারী রিপনকে আটক করে স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া সহ এলাকার লোকজনকে জড়ো করে অবশেষে থানা পুলিশকে খবর দিলে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির আইসি কাওছার আহমেদ একদল পুলিশ নিয়ে মাদক পাচারকারী রিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে এস আই কাওছার আহমদ জানিয়েছেন। প্রতারনার শিকার দুবাই প্রবাসী নজরুল ইসলাম জানান. উল্লেখিত পরিমান মাদক সহ যদি তিনি আরব আমিরাতের পুলিশের হাতে আটক হতেন তাহলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়ার মত বিধান রয়েছে দুবাইয়ের আইনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com