বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে আটক

  • আপডেট টাইম শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২২৫ পিস ইয়াবা উদ্ধার ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ডিবি’র এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে, হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী হাফিজুল ইসলাম নাজিম (২৯), গোপায়া গ্রামের আব্দুল খালেকের পুত্র বাদশা মিয়া (২৩) ও বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের সাইদুল হক (৪০)। কুখ্যাত মাদক ব্যবসায়ী হাফিজুল ইসলাম নাজিম সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান তাজউদ্দিনের শ্যালক।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে একদল ডিবি পুলিশ হবিগঞ্জ বাইপাস সড়কের বিসিকের অদুরে অবস্থান নেয়। এ সময় সন্ধ্যা সোয়া ৭ টার দিকে একটি মোটর সাইকেল এর গতিরোধ করে। এ সময় মোটর সাইকেল আরোহী হাফিজুল ইসলাম নাজিম ও বাদশা মিয়ার দেহ তল্লাসী করে ৭৫ পিস ইয়াবা উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। অপর দিকে গতকাল ৬ আগষ্ট দুপুরে ডিবি’র এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে একদল ডিবি পুলিশ বানিয়াচং উপজেলার যাত্রাপাশা এলাকায় অভিযান চালায়। এ সময় নন্দীপাড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম (৪০) আটক ও তার দেহ তল্লাসী করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকালই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com