মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি ॥ আটক ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৫৩০ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির দায়ে সৈকত (১৭) নামে একজনকে আটক করে পুলিশে হাতে তুলে দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। আটককৃত সৈকত (১৭) উপজেলার বামৈ গ্রামের আলমগীর মিয়ার পুত্র। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বায়েজিদ সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল সোমবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের তালা ভেঙ্গে রুমে রক্ষিত সেনিটেশন সমাগ্রী সহ বেশ কিছু মুল্যবান জিনিসপত্র টমটমে করে নিয়ে পালানোর সময় ওই দিন বেলা ১১টার সময় তাকে আটক করা হয়, পরে লাখাই থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম হাসপাতালে চুরির অপরাধে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সৈকতের বিরোদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com