বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর হাসপাতালে করোনায় ৩ জনের মৃত্যু ॥ জেলায় নতুন আরো ৮০ জন আক্রান্ত

  • আপডেট টাইম সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গতকাল করোনায় আক্রান্ত ৩ জন মারা গেছেন। সদর আধুনিক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিন জানান, মৃত ৩জন হচ্ছেন-চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মকবুল হোসেনের স্ত্রী আলিফ চান (৭০), বানিয়াচং উপজেলার চিলাপাঞ্জা গ্রামের ধনু মিয়ার স্ত্রীজহুরা (৪৫) ও হচ্ছেন নাজিম (৪০)। আর আহাদ মিয়া (৫৫) নামের আরও একজন মারা গেছেন। তার করোনা উপসর্গ ছিল। নমুনা প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এখনও আসেনি। তিনি জানান, হাসপাতালে করোনা পজেটিভ ভর্তি রয়েছেন ২৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৩২ জন।
এদিকে গতকাল হবিগঞ্জ জেলায় নতুন করে আরো ৮০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। ১৮৬ জনের নমুনা পরীক্ষার ৮০ জন করোনা আক্রান্ত পাওয়া যায়। আক্রান্তের হার ৪৩%। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৩১জন, বানিয়াচং উপজেলার ১৫ জন, বাহুবল উপজেলার ১১ জন, নবীগঞ্জ উপজেলার ১০ জন, চুনারুঘাট উপজেলার ৫ জন, আজমিরীগঞ্জ উপজেলার ৪ জন ও লাখাই উপজেলার ৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯২৩ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫১৫ জন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com