শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মিরপুর ইউনিয়নে গরু চুরির হিড়িক

  • আপডেট টাইম সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নে গরু চুরির হিড়িক পড়েছে। মহামারী লকডাউনের কারণে আইন শৃংখলা বাহিনী তৎপর না থাকায় এ সুযোগ কাজে লাগিয়ে কৃষকদের গরু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। রাতের পাশাপাশি দিনের বেলায়ও চুরি হচ্ছে। গত শনিবার দিবাগত গভীর রাতে মিরপুর ইউনিয়নের ফুট আন্দর ও বালুচর গ্রামে ফরিদ মিয়া ও জনৈক ব্যক্তির ৪টি গরু গোয়াল ঘর থেকে নিয়ে যায়। এ ছাড়া মিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠ থেকে একটি সংঘবদ্ধ চক্র গরু, ভেড়া, ছাগল বিভিন্ন গাড়িতে করে চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান, বিষয়টি তাকে কেউ জানায়নি। তবুও বিষয়টি জেনে গরু উদ্ধারসহ চোরদের ধরা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com