সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ ১ রাতে চার দোকানে চুরি ৫ লাখ টাকার মালামাল খোয়া

  • আপডেট টাইম শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৫৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় একই রাতে ৪টি দোকানে চুরি সংগঠিত হয়েছে। এতে নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল খোয়া গেছে। শুক্রবার (৩০ জুলাই) ভোর রাতে উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে চুরির ঘটনা সংগঠিত হয়েছে। জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান ব্যবসায়ীরা। শুক্রবার ভোর রাতের কোনো এক সময় উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারের পারভেজ মিয়ার মালিকানাধীন বেঙ্গল ফুডসহ ফয়জুর রহমান, নুর মিয়া, চন্দন এর দোকানসহ ৪টি দোকানের তালা ভেঙে একদল সঙ্গবদ্ধ চোর চুরি করে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। শুক্রবার ফজরের নামাজ পড়তে আসা মুসল্লীরা দোকানের তালা ভাঙা দেখে স্থানীয় চেয়ারম্যানসহ গণমান্য ব্যক্তিকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুল হান্নানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গজনাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মাহবুবু আলী নুরু চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com