বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে ১ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবিদুর গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৪৬৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বানিয়াচং উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ আবিদুর রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। গ্রেফতারকৃত আবিদুর রহমান একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সোমেন মজুমদার কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবিদুর রহমান বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামের আকিকুর রহমানের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-বুধবার (২৮ জুলাই) বিকেলে র‌্যাব-৯ এর লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের উজিরপুর বাজারস্থ রায়হান ষ্টোর এর সামনে অভিযান পরিচালনা হয়। এ সময় মাদক ব্যবসায়ী আবিদুর রহমানকে ১ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এবং নগদ ৩২০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার অনুমানিক মূল্য ৫ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব জানায়, সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com