বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে করোনায় দুই জনের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৭৪ বা পড়া হয়েছে

 

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাওলানা আব্দুল জব্বার (৮০) নামের আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ২৬ জুলাই সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর পূর্বে গত ২৫ জুলাই মামুনুর রশীদ নামের আরেক ব্যবসায়ীর মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় গত দুইদিনে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
আব্দুল জব্বার উপজেলা পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মৃত রিয়াজ উল্লার পুত্র। তিনি দীর্ঘদিন বাহুবল বাজার মসজিদে ইমামের দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই মাওলানা আব্দুল জব্বারের জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এসে করোনা পরীক্ষা করান। ওই দিনই আব্দুল জব্বারের করোনা রিপোর্ট পজিটিভ আসলে চিকিৎসকদের পরামর্শে নিজ বাড়িতে আইসলেশনে যান। পরদিন আব্দুল জব্বারের অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে করোনায় আক্রান্ত ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com