সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সুস্থ হয়েই অস্বচ্চল মানুষের মাঝে সহায়তা দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে হবিগঞ্জে ফিরেই অস্বচ্চল মানুষদের মাঝে সহায়তা বিতরণ করলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সোমবার হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে নারী-পুরুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। সকাল ১১টায় এমপি আবু জাহির হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় ও পরে খাদ্যগুদাম এলাকায় অস্বচ্চলদের মাঝে চাল বিতরণ করেন। এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, কাউন্সিলর জাহির উদ্দিন ও আবুল হাশিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দুপুরে তিনি হবিগঞ্জ সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় অংশ নেন এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদেরকে নানা নির্দেশনা দিয়েছেন। এরপর বিকেলে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে পৌরসভা ও লায়ন্স কাব অব হবিগঞ্জের উদ্যোগে অস্বচ্ছল নারী-পুরুষদের মাঝে সরকারি সহায়তা বিতরণ করেন।
পৃথক অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, করোনাভাইরাস পরিস্থিতে সরকার সার্বিক উন্নয়নের পাশাপাশি অস্বচ্ছলদের মুখের খাবার দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সকল উদ্যোগ ইতোমধ্যেই বিশ্বে প্রসংশা কুরিয়েছে। সরকারের এই সকল কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ। করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশনা প্রতিপালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে জীবন যাপনের জন্যও তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com