বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লোকড়ায় ৯শ’ কেজি ভিজিএফ’র চাল উদ্ধার ॥ একজন আটক

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জে ভিজিএফের ৯শ’ কেজি চালসহ একজনকে আটক করেছে পুলিশ ও জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা। এ সময় খাদ্য গোদামের সিল দেয়া ১৭টি খালি বস্তাও উদ্ধার করা হয়। শুক্রবার সদর উপজেলার লোকড়া বাজারে ১টি গুদাম থেকে তা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি লোকড়া গ্রামের শিরিষ আলীর ছেলে হাছন আলী (৪৫)। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (১৬ জুলাই) দুপুরে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ লোকড়া বাজারে অভিযান চালায়। এ সময় একটি গোদাম থেকে ১০টি বস্তা এবং গোদামের মালিকের বাড়ি থেকে ৮টি বড় প্লাস্টিকের বস্তায় ভিজিএফের প্রায় ৯শ’ কেজি চাল উদ্ধার করে। অভিযানকালে খাদ্য গোদামের সিল দেয়া ১৭টি খালি বস্তা উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com