বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

কর্মহীন মানুষের মাঝে হবিগঞ্জ পৌরসভার নগদ সহায়তা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক নগদ অর্থ-সহায়তা বিতরণ করেছে হবিগঞ্জ পৌরসভা।
গতকাল বৃহস্পতিবার সকালে পর পর ৩ টি কেন্দ্রে ওই অর্থ-সহায়তা বিতরণ করা হয়। কেন্দ্রগুলো হলো ১, ২ ও ৩ নং ওয়ার্ডের জন্য যশেরআব্দা খাদ্যগুদাম প্রাঙ্গন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের জন্য হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের জন্য শিরিষতলা। খাদ্যগুদাম ও হবিগঞ্জ হাইস্কুল ও কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী এবং শিরিষতলা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তওহিদ আহমদ সজল। প্রতিটি কেন্দ্রেই অর্থ বিতরণ কর্মসূচী উদ্বোধনে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এছাড়াও পৌর কাউন্সিলদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ জাহির উদ্দিন, পান্না কুমার শীল, প্রিয়াংকা সরকার, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, খালেদা জুয়েল, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কদ্দুছ, সফিকুর রহমান সিতু ও সুমা জামান। উল্লেখ্য এ কর্মসূচীর আওতায় পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৬শ দুঃস্থ ও কর্মহীনদের জনপ্রতি নগদ ৫শ টাকা করে দেয়া হয়। করোনা পরিস্থিতিতে দুদর্শাগ্রস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের প্রতি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com