শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জ হাসপাতালে এমপি মিলাদ গাজীর অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৭৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপির ব্যক্তিগত অর্থায়নে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। শনিবার (১০ জুলাই) বিকেলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্øেক্সের সভাকক্ষে অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট (ইপিই) সৈয়দ আবু ফয়েজ তোহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজা আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল। অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, মেডিকেল অফিসার ডাঃ ইমরান আহমেদ চৌধুরী, ডাঃ আসিফ আবেদীন, ডাঃ হানিফ মোতাহার, ডাঃ ফয়সল আহমেদ, ডাঃ নির্মল কান্তি ঘোষ, ডাঃ নাঈম আশরাফ, ডাঃ আফজাল আহমেদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমানসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে দুটি অক্সিজেন সিলিন্ডার তোলে দেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com